দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আকিবুল ও সাফওয়ান নামে আপন দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকিবুল ও সাফওয়ান রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার ব্যবসায়ী সিদ্দিক মিয়ার ছেলে। আকিবুল একটি মাদরাসায় হিফজ বিভাগে অধ্যয়নরত ছিল এবং ছোট ভাই সাফওয়ান স্থানীয় একটি কিন্ডারগার্টেনে প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
স্বজনরা জানান, গত বুধবার দুই ভাই তাদের মায়ের সঙ্গে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া গ্রামে নানা তাইজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে কয়েকজন শিশুর সঙ্গে ফুটবল খেলছিল তারা। একপর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। বলটি আনতে গিয়ে দুই ভাই পুকুরে নামে এবং অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায়। পরে দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দুই সহোদরের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে। এ ঘটনায় পুরো কলাগাছিয়া ও কেরাবো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
/অ